Bangladesh
সাফল্য ধরে রেখে এইচএসসিতেও জিপিএ–৫ পেলেন অদম্য মেধাবী সাদিয়া তাসনিম
Get the latest update on this story from Prothom Alo. Click for full details.
Bangladesh
Get the latest update on this story from Prothom Alo. Click for full details.
পোশাকশ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান...
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। সেখানে বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘ইন্টেরিম গভমেন্টের সময় যে জুলাই জাতীয় সনদ হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? না। কিন্তু এর রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চাইতেও বেশি।’
সংস্কার এখন প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক দায়’সরকারের প্রেস নোটে ঘাটতি রয়েছে: দেবপ্রিয়‘শর্তসাপেক্ষে’ এই সিদ্ধান্ত, তিন বছরে বাংলাদেশকে তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবেস্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল ‘শর্তসাপেক্ষে’ আরও তিন বছর বাড়ানোর বিষয়টিকে ‘ব্যতিক্রমী সিদ্ধান্ত’ হিসেবে দেখছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।তিনি বলেছেন, এই সময়ের মধ্যে দেশের অভ্যন্তরীণ সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে চিঠি দিয়ে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চাওয়ায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায় এখন সরাসরি সরকারের রাজনৈতিক নেতৃত্বের ওপর বর্তেছে।রবিবার ঢাকায় সিপিডির কার্যালয়ে এলডিসি থেকে উত্তরণ ও সরকারের সংস্কার পদক্ষেপ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেবপ্রিয় এসব কথা বলেন।গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে। এর ফলে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের নির্ধারিত সময়সীমা ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ল।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “আগে যেকোনো সময় এটা হয়ত আমলা, মন্ত্রী ইত্যাদির পর্যায়ে ছিল, এখন এটা সরকারের সামগ্রিকতায় রাজনৈতিক দায়দায়িত্বের ভিতরে চলে এসেছে। উনারা (জাতিসংঘ) এটাকে সেইভাবেই কিন্তু বিবেচনা করে নিয়েছেন, কারণ প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিবের কাছে, সেহেতু প্রধানমন্ত্রী এই দায়িত্বটা নিয়েছেন যে উনি এই তিন বছরের ভেতরে নির্দিষ্ট কিছু পদক্ষেপের রেখা পার হবেন।”তিনি বলেন, “এটা আপনারা খেয়াল রাখবেন। এটা যে কোনো সময়ের চেয়ে ভিন্ন রকম কিন্তু। এটা আর কোনো কারিগরি বিষয় বলে বিবেচিত না। কারিগরি বিষয় আছে, বিভিন্ন প্রশাসনিক বিষয় আছে, কিন্তু তার চেয়ে বেশি এটা এখন একটা রাজনৈতিক মালিকানার বিষয়ে পরিণত হয়েছে।”দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সিদ্ধান্তটিতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে উত্তরণের সময় বাড়ানোর মূল মাপকাঠি করা হয়নি। তবে দেশের অর্থনৈতিক ভঙ্গুরতা ও সংস্কারের প্রয়োজনীয়তা বিবেচনায় নেওয়া হয়েছে।তিনি বলেন, “সেহেতু আপনাদের আমি আজকে মূল কথা যেটা বলতে চাই, সেটা হলো এই পুরো প্রক্রিয়ার ভিতর দিয়ে বাংলাদেশের উত্তরণের ক্ষেত্রে রাজনৈতিক মালিকানা, রাজনৈতিক নেতৃত্ব বিষয়টা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে।”শর্তসাপেক্ষেএই সময় বাড়ানোর সিদ্ধান্তকে ‘শর্তসাপেক্ষ’ হিসেবে বর্ণনা করে দেবপ্রিয় বলেন, “দেশের পক্ষ থেকে সংস্কারের যে প্রতিশ্রুতি ও পরিকল্পনার কথা জানানো হয়েছে, তার ওপর আস্থা রেখেই জাতিসংঘ অতিরিক্ত সময় দিয়েছে।”তিনি বলেন, “সেহেতু ওই সংস্কারের বিষয়টিই সবচেয়ে কেন্দ্রবিন্দুতে আছে। যদি সংস্কার আপনি না করেন, তাহলে কিন্তু আপনার কথার বরখেলাপ হবে। তাহলে কিন্তু দেশ হিসেবে আমাদের যে বিশ্বাসযোগ্যতা, সেটাতে আঘাত আসবে—এটা স্পষ্টভাবে বুঝতে হবে।”প্রেস নোটে ঘাটতিজাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সিদ্ধান্তটিকে বাংলাদেশের জন্য ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন’ হিসেবেও বর্ণনা করা হয় সেখানে।তবে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় মনে করেন, ওই বক্তব্যে সিদ্ধান্তটির ব্যতিক্রমী চরিত্র এবং এর সঙ্গে যুক্ত শর্তগুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি। তিনি বলেন, “আমার প্রথম বিষয় হল, যে কথাগুলো বলছি, এটা কি সরকার অনুধাবন করল? যে কথাগুলো আমরা বলছি যে, আপনি প্রতিশ্রুতি দিতে খুবই পারদর্শী, কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে অত দক্ষতা দেখাতে পারেন না। এটার প্রথম আমরা ইঙ্গিত কোথায় পেলাম? আমরা প্রথম ইঙ্গিত পেলাম সরকারের প্রেস নোটে।”দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “দেখেন, সরকারের প্রেস নোট কি বলল? উনার প্রেস নোট বলল, সার্বিক ঐকমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পেয়ে গেছি এবং এটা নভেম্বর ২৯ সাল পর্যন্ত সময় আমাদের দেওয়া হয়েছে। উনারা একবারও উল্লেখ করল না যে এটা একটি ‘ব্যতিক্রমী সিদ্ধান্ত’ হিসেবে ওখানে এসেছে।”দেবপ্রিয়র মতে, সিদ্ধান্তটিকে কেবল সরকারের কূটনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপন করাও যথাযথ নয়। বরং বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছার প্রকাশ হিসেবে বিষয়টিকে দেখা উচিত। তিনি বলেন, “অথচ ঘটনাটা তো হল এই, যে বাংলাদেশের পক্ষে যে একটা বৈশ্বিক সদিচ্ছা, সেটার প্রকাশ পেয়েছে। আপনি মনে করেন যদি বৈশ্বিক সদিচ্ছা না থাকত, তাহলে আপনি যতই দেনদরবার করেন না কেন, এটা তো আপনি পেতেন না।”এ প্রসঙ্গে বাংলাদেশের প্রস্তাবের বিরোধিতা করে কোনো দেশের প্রতিনিধি বক্তব্য না দেওয়ার বিষয়টি তুলে ধরেন দেবপ্রিয়। পাশাপাশি ফ্রান্স, কানাডা ও আয়ারল্যান্ডের প্রতিনিধিদের সমর্থনের কথাও বলেন। আয়ারল্যান্ড জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষে বক্তব্য দিয়েছিল। বাংলাদেশের পাশাপাশি নেপালও যে একই সুবিধা পেয়েছে, সে কথা তুলে ধরে দেবপ্রিয় বলেন, সিদ্ধান্তটিকে এককভাবে বাংলাদেশের কূটনৈতিক অর্জন হিসেবে তুলে ধরার সুযোগ নেই। তিনি বলেন, “আমাদের কাছে প্রথমত মনে হচ্ছে প্রেস নোটের ভেতরে এই পুরো ঘটনাটার তাৎপর্য অনুধাবন করা, আত্মস্থ করা এবং এটাকে প্রকাশ করা, এই ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়ে গেছে বলে আমাদের মনে হয়।”বড় ৩ চ্যালেঞ্জঅতিরিক্ত তিন বছরে বাংলাদেশকে একই সঙ্গে তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন দেবপ্রিয়। এগুলো হল: এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি বাড়ানো। তিনি বলেন, “একটা হচ্ছে যে আমাদের এইটার প্রস্তুতি নিতে হবে। এই উত্তরণের জন্য, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার। একই সাথে আমার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে হবে। এবং সেটার জন্য আমার কর আদায় বাড়াতে হবে, আমার সরকারি ব্যয়ের গুণমান বাড়াতে হবে, ব্যাংকিং খাত ঠিক করতে হবে, জ্বালানি ঠিক করতে হবে এবং প্রবৃদ্ধি বাড়াতে হবে।”অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টাকার বিনিময়মূল্য স্থিতিশীল রাখা এবং সুদের হার কমানোর মতো বিষয়েও নজর দিতে হবে বলে মনে করেন দেবপ্রিয়।তিনি বলেন, একদিকে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিতে হবে, অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে হবে। একই সঙ্গে সেই স্থিতিশীলতার ভিত্তিতে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি বাড়ানোর উদ্যোগ নিতে হবে।তিনি বলেন, “সেহেতু এইটার জন্য আমার ব্যক্তিখাতে বিনিয়োগ বাড়াতে হবে, সুদের হার কমাতে হবে এবং সেটা করতে গিয়ে আমি স্থিতায়নকে নষ্ট করতে পারব না। দেখেন, তিনটে জিনিস কিন্তু একসাথে আসছে।”দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, এই তিনটি লক্ষ্য একসঙ্গে অর্জন করা সহজ হবে না। আগামী তিন বছরে সরকার কতটা সংস্কার করতে পারল এবং অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সফল হলো, তা পরবর্তী নির্বাচনের রাজনৈতিক আলোচনাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং গবেষণা বিভাগের অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান প্রমুখ।
বাংলাদেশে ক্যারিয়ারে সফলতার মানে শুধু বড় পদ ও বেতন নয়, মানসিক শান্তি ও আত্মোন্নয়নও। প্রতিটি পেশার নিজস্ব সুবিধা-চ্যালেঞ্জ আছে, তুলনা বাড়ায় হতাশা।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর। চন্দন সূত্রধর বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জুলাই অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে অংশ নিয়েছিলেন চন্দন।
সীমান্তের ওপার থেকে রাজনৈতিক উদ্দেশ্যে নিরীহ গার্মেন্টস শ্রমিকদের উসকে দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সীমান্তের ওপার থেকে রাজনৈতিক উদ্দেশ্যে নিরীহ গার্মেন্টস শ্রমিকদের উসকে দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে সরকার বিশ্বাস করে না। সহিংস আন্দোলনের কোনো কারণ ছিল না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর এলকায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
মঞ্চ নাটকের দর্শক তৈরিতে বাংলাদেশের নাট্যাঙ্গনে যে হাতে গোনা কয়েকটি প্রযোজনা অনন্য ভূমিকা রেখে চলেছে, তার মধ্যে অগ্রগণ্য নাম লোক নাট্যদললের
এইচএসসি ও সমমান পরীক্ষার ঘোষিত ফলাফলে সিরাজগঞ্জের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি। শূন্য পাসের এসব প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি মাদরাসা...
দেশের অর্থনীতিতে স্বস্তি বাড়িয়ে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন
গঙ্গার পানি না আসলে ভারতের পণ্য বাংলাদেশে আসবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার জাতীয় যুব দিবস উপলক্ষ্যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।নাহিদ ইসলাম বলেন, যদি বাংলাদেশে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। যদি বাংলাদেশে পানি না আসে তাহলে কোন করিডর হবে না। কোন ট্রান্জিট হবে না। যদি বাংলাদেশের নদীতে পানি না আসে তাহলে ভারতীয় কোন চ্যানেল বাংলাদেশে চলবে না। মাওলানা ভাষানীর ইতিহাসকে স্মরণ করতে চাই তিনি ঐতিহাসিক ফারাক্কে অভিমুখে লং মার্চ করেছিলেন। ইনশাআল্লাহ যদি এরকম কিছু হয় আমরা আবারো লং মার্চের জন্য প্রস্তুত আছি।তিনি বলেন, সরকার এখন বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরছে ঋণের
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি ফেসবুকে করে একটি পোস্টে ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার যুবক আবু বকর সিদ্দিক আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়া শেষ হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার
দেশের চলচ্চিত্র অঙ্গনে আরও একটি আনন্দের সংবাদ। ২৫তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৭’-এর বাংলাদেশ প্যানোরামা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছে চলচ্চিত্র ‘চিরকুট’।...
দীর্ঘ অচলাবস্থার পর ক্লাস-পরীক্ষায় ফিরলেও আবার একদিনের শাটডাউন ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে উপাচার্যের একদিনের রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার এ কর্মসূচি পালন করবেন তারা। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় এক জরুরি বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’। পাঁচ দিনের সফরে আসা জাহাজটি আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া ‘ক্যারাট-২০২৬’ যৌথ মহড়ায় অংশ নেবে। দুই দেশের নৌবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা ও সমুদ্র নিরাপত্তায় যৌথ
জামালপুরের বকশীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় আপন (১৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন...
অ্যান্টিগুয়া ও বারবুডায় ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
প্রভাবশালী রাজনৈতিক দলগুলোতে ক্ষমতার অপব্যবহার, কালোটাকা ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে অন্তর্দ্বন্দ্ব বিকশিত হচ্ছে বলে
Discussion
Please Sign In to join the discussion.