SOMOYER
Bangla

নানার বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ৬ বছরের আলিফের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আলিফ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত আলিফ ঢাকার মিরপুর এলাকার রাজিব মিয়ার ছেলে। সে পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের সৈয়দুজ্জামানের নাতি।স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মা জেসমিন আক্তারের সঙ্গে আলিফ নানার বাড়ি কলাদিয়া গ্রামে বেড়াতে আসে। কয়েক দিন নানার বাড়িতে থাকার পর বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে...

Somoyer Konthosor • 26d ago, Sep 10, 2026 10:28 PM
0
• 5 min read
Bangla, Bangladesh

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম-পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওডিশা-অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ন...

Somoyer Konthosor • 25d ago, Sep 12, 2026 9:37 AM
0
• 4 min read
Somoyer
Bangla

‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই দিচ্ছেন ডিজিটাল হাজিরা।বৃহস্পতিবার সকাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব ধরনের নথি ও দাপ্তরিক কার্যক্রমে তাঁর পদবির আগে ‘মাননীয়’ শব্দ বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে সচিবালয়ে অফিস করেন। নিজের দপ্তরে প্রবেশের আগে তিনি ডিজিটাল হাজির দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত...

Somoyer Konthosor • 26d ago, Sep 10, 2026 11:32 PM
0
• 5 min read
Somoyer
Bangladesh

১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লং মার্চ ঘোষণা জামায়াতের

জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যনিয়ন্ত্রণ এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌরাস্তায় এক পথসভা অনুষ্ঠিত হবে। পথসভা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী পৌর জামায়াত কার্যালয়ে জেলা জামায়াতের উদ্...

Sangbad • 27d ago, Sep 10, 2026 2:15 PM
0
• 5 min read
Bangla, Bangladesh

আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড (আইজেএসও) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ছয় সদস্যের দল। আগামী ২ থেকে ৯ ডিসেম্বর এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সদস্যরা হলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন পাঠান, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আহমেদ সাদ, এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী সুনেহরা ইসলাম সমৃদ্ধি, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক ব...

Sangbad • 27d ago, Sep 10, 2026 12:08 PM
0
• 5 min read
Bangla

লিবিয়া যাওয়ার পথে নিখোঁজ ৫ যুবক, তিন বছরেও মেলেনি সন্ধান

ভালো কাজ ও উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে লিবিয়া যাওয়ার পথে যশোরের শার্শা উপজেলার পাঁচ যুবক তিন বছর ধরে নিখোঁজ রয়েছেন। লিবিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে ৯ থেকে ১২ লাখ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দালাল সোহাগের বিরুদ্ধে।নিখোঁজ যুবকরা হলেন, শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আবু মোছার ছেলে ইয়াসিন আরাফাত, মশিয়ারের ছেলে আনোয়ার হোসেন, আরশাদের ছেলে রানা হোসেন, আব্দুলের ছেলে শাহিন আলম এবং হাসেমের ছেলে মেহেদী হাসান।পরিবারের সদস্যদের অভিযোগ, ধান্যখোলা গ্রামের মফিজুর রহ...

Somoyer Konthosor • 28d ago, Sep 9, 2026 4:49 PM
0
• 6 min read
Somoyer
Bangla

সিংড়ায় অবৈধভাবে সার মজুতের দায়ে ৭ জনকে জরিমানা ও কারাদণ্ড

নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা ও দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়।মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ও বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম ও ছাতারদিঘী ইউনিয়নের কালিগজ্ঞ বাজারে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।এর মধ্যে বড়গ্রামের আবুল হাসেমকে ২০হাজার ও মোবারককে ৩০ হাজার জরিমানা ৭ দিনের বিনা...

Somoyer Konthosor • 28d ago, Sep 9, 2026 2:54 PM
0
• 3 min read
Somoyer
Bangla

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

ইতালির ভেনিসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্মীদের হাতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। হামলার এ ঘটনা সহ্য করার মতো নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল।মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের কিছু কর্মীর কাণ্ডকীর্তি দেখে বিস্মিত হই। অভিনেত্রী বাঁধনের ওপর আপনারা এভাবে হামলা করতে পারলেন? নিজেরাই তা ফলাও করে প্রচার করলেন, নিজেরাই অকাট্য সাক্ষী রাখলেন! এখন যদি আপনাদের বিরুদ্ধ...

Somoyer Konthosor • 28d ago, Sep 8, 2026 8:55 PM
0
• 5 min read
Somoyer
Bangla

নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান। মাদারীপুরের রাজৈরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আয়োজিত আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। হিমেল বলেন, ‘নাসীরুদ্দীন... বিস্তারিত

Ittefaq • 29d ago, Sep 8, 2026 6:29 PM
0
• 6 min read
Bangla, Bangladesh

কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

সরকারি উদ্যোগ ও বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির ফলে আগামী কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘এনার্জি সিকিউরিটি ইন বাংলাদেশ... বিস্তারিত

Ittefaq • 29d ago, Sep 8, 2026 11:59 AM
0
• 4 min read
Bangla, Bangladesh

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

সামিট এলএনজি টার্মিনাল-২ (এসএলএনজি-২) প্রকল্পের বিল্ড, ওন, অপারেট, ট্রান্সফার (বিওট) চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পেট্রোবাংলা ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সামিট। প্রতিষ্ঠানটির দাবি, চুক্তিটি পুনর্বহাল করা হলে বাংলাদেশের প্রায় ১১০ কোটি মার্কিন ডলার সাশ্রয় হবে এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও বড় ধরনের সুবিধা পাওয়া যাবে। সোমবার (০৭ সেপ্টেম্বর) সামিটের দেওয়া চিঠির বিষয়ে দ্য... বিস্তারিত

Ittefaq • 29d ago, Sep 8, 2026 8:28 AM
0
• 5 min read
Bangladesh

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দেবে। নিজ দেশে ফিরে গেলে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন... বিস্তারিত

Ittefaq • 29d ago, Sep 8, 2026 6:59 AM
0
• 3 min read
Bangla, Bangladesh

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আলফাডাঙ্গায় বিএনপির বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হয়।​সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস...

Somoyer Konthosor • 30d ago, Sep 7, 2026 6:33 PM
0
• 4 min read
Somoyer
Bangla, Bangladesh

জলবায়ু সংকটে একসঙ্গে বাংলাদেশ ও নেপাল

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও নেপালের মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, হিমালয় অঞ্চলের বরফ গলা এবং নদী অববাহিকার পরিবর্তন দক্ষিণ এশিয়ার পরিবেশ ও মানুষের জীবন-জীবিকায় বড় প্রভাব ফেলছে। এসব সংকট মোকাবিলায় দুই দেশের একসঙ্গে কাজ করার বিকল্প নেই।রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ...

Sangbad • 30d ago, Sep 6, 2026 10:11 PM
0
• 3 min read
Bangla

চাচিকে পিটিয়ে হত্যা: ৪ দিন পর ভাতিজা আটক

বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে আপন চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত ভাতিজা আল-আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ৫ সেপ্টেম্বর রাতে কৌশলে তাকে আটক করা হয়। আল-আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।নিহত পিয়ারা বেগম (৫৫) লেমুয়া গ্রামের মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অভিযুক্ত আল-আমিন একই গ্রামের ছালাম মাতুব্বরের ছেলে। গত ১ সেপ্টেম্বর আল-আমিন তার চাচি পিয়ারা বেগমের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্র...

Sangbad • 31d ago, Sep 6, 2026 3:17 PM
0
• 6 min read
Bangla

পরিষদের এসি ও আসবাবপত্র সাবেক চেয়ারম্যানের বাসায় নেওয়ার অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের এসি ও আসবাবপত্র খুলে নিজ বাসায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলার ভরপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভরপাশা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে থাকা এসি ও বেশ কিছু আসবাবপত্র সম্প্রতি সাবেক চেয়ারম্যান তার বাড়িতে সরিয়ে নিয়েছেন–এমন একটি পোস্ট ফ...

Sangbad • 31d ago, Sep 6, 2026 12:46 PM
0
• 3 min read
Bangla

সাপাহারে সড়কের বেহাল দশা, জনজীবন অতিষ্ঠ

নওগাঁর সাপাহার উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে সাব-রেজিস্ট্রার অফিস পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দ, কাদা-পানি, অবৈধ দখল আর যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে সড়কটি এখন এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।স্থানীয়দের অভিযোগ, সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি ও কাদা জমে যাওয়ায় যানবাহন চলাচল ও পথচারীদের যাতায়াত দুরূহ হয়ে পড়ছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন ...

Sangbad • 31d ago, Sep 6, 2026 11:42 AM
0
• 4 min read
Bangla, Bangladesh

বুয়েট শিক্ষক অধ্যাপক ড. নজরুল ইসলাম আর নেই

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশিষ্ট শিক্ষক, গবেষক ও দীর্ঘকালীন অনুষদ সদস্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম আর নেই। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বুয়েটসহ দেশের শিক্ষাবিদ মহলে শোকের ছায়া নেমে এসেছে।ড. ইসলাম ছিলেন প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থী গড়ার কারিগর। বুয়েটের অনুষদ হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন তিনি। অ্যাপ্লায়েড কেমিস্ট্রিতে উচ্চশিক্ষা ও গবেষণায় তার অবদান ছিল অসামান্য।তিনি তৎকালীন...

Sangbad • 33d ago, Sep 4, 2026 6:12 PM
0
• 5 min read
Bangla

কুষ্টিয়ায় ২০ মিটারের টানেলে জলাবদ্ধতা, লাখো মানুষের দুর্ভোগ

মাত্র ২০ মিটার দীর্ঘ একটি রেল টানেল। কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সেটি পরিণত হয় হাঁটুপানির জলাশয়ে। বছরের প্রায় ৮ থেকে ১০ মাস জমে থাকা দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়েই চলাচল করতে হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ও নন্দলালপুর ইউনিয়নসহ আশপাশের প্রায় এক লাখ মানুষকে। দীর্ঘদিন ধরে চলমান এই দুর্ভোগের স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর-কাশিমপুর সীমান্তবর্তী হাতিসাঁকো এলাকায় ব্রিটিশ আমলে নির্মিত রেল টানেলটি একসময়...

Somoyer Konthosor • 34d ago, Sep 3, 2026 11:13 AM
0
• 4 min read
Somoyer
Bangla

শেরপুরে বাড়ছে ডেঙ্গু রোগী, এক মাসে চিকিৎসা নিয়েছেন ৪৫ জন

বগুড়ার শেরপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঢাকাসহ ডেঙ্গুপ্রবণ এলাকা থেকে ফিরে আসা ব্যক্তিদের পাশাপাশি এবার স্থানীয় বাসিন্দারাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। গত ১ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে ৪৫ জন ডেঙ্গু রোগী সেখানে চিকিৎসা নিয়েছেন। এর বাইরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্থানীয়ভাবে... বিস্তারিত

Ittefaq • 35d ago, Sep 2, 2026 1:18 PM
0
• 6 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending Stories

In the News