নোয়াখালীতে গৃহবধূকে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২
Bangla

নোয়াখালীতে গৃহবধূকে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে কুলছুমা (৩০) নামে এক নারীকে ফুটন্ত গরম পানি মেরে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত কুলছুমা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার সৎ ছেলের স্ত্রী ও নাতি বৌকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে চরজব্বার থানার পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)  সকালে ভুক্তভোগী ওই নারীর বাবা মো. জামসেদ বাদী হয়ে নারী... বিস্তারিত

Ittefaq • 27d ago, Sep 9, 2026 9:46 PM
0
• 4 min read
Bangla

পল্টনে হোমিও প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৮০ হাজার

রাজধানীর পুরানা পল্টনে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর একটি হোমিও ওষুধ প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ওষুধ প্রশাসন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে জানানো হয়, বায়তুল ভিউ টাওয়ারের ‘মেসার্স গণস্বাস্থ্য হোমিও’ প্রতিষ্ঠানটি পরিদর্শন করে তারা দেখতে পান, প্রতিষ্ঠানটি লাইসেন্সবিহীন। এছাড়া প্রগতি হোমিও, ডিপলেড হোমিও এবং নিউলাইফ হোমিও কোম্পান...

Sangbad • 27d ago, Sep 9, 2026 8:45 PM
0
• 6 min read
Bangla

ফুলছড়ির চরে আসছে আধুনিক নাগরিক সুবিধা

নদীভাঙন ও বন্যায় বিপর্যস্ত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের চিত্র বদলাতে শুরু করেছে। সরকারের ‘আমার গ্রাম–আমার শহর’ ধারণার আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) যৌথ উদ্যোগে নেওয়া পাইলট গ্রাম উন্নয়ন প্রকল্পে ফুলছড়ি ইউনিয়নকে চরাঞ্চল ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, দেশের ১৫টি গ্রামে এ পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটির ব্যয় প্রায় ৮০০ কোটি টাকা। মেয়াদ ২০২৬ সালের জুন প...

Sangbad • 27d ago, Sep 9, 2026 12:03 PM
0
• 6 min read
Bangla

জনগণের টাকার এমন অপচয় কাম্য নয়

চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে মাত্র দুই দিনে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো প্রকল্পের কাজই হয়নি। কোথাও আবার সামান্য কাজ করে পুরো বিল তুলে নেওয়া হয়েছে। কয়েকটি কাজে ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করা হলেও সংশ্লিষ্ট ঠিকাদাররা প্রকল্পের কথাই জানতেন না। এ নিয়ে সংবাদ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।সরকারি প্রকল্পের টাকা ছাড়ের আগে কাজ হয়েছে কি না, তা যাচাই করার নিয়ম রয়েছে। প্রকৌশলীর সরেজমিন পরিদর্শন ও প্রত্যয়নও গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিবেদনে জেলা পরিষদের এক কর্মকর...

Sangbad • 27d ago, Sep 9, 2026 10:01 AM
0
• 4 min read
Bangla, Bangladesh

ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদায় সৌরবিদ্যুৎ সময়োপযোগী ও টেকসই সমাধান

বাংলাদেশে সৌরবিদ্যুতের সম্ভাবনা অত্যন্ত বাঙলাদেশে দৌলার দাকে শিক্ষা বন্যার কারণে বছরের অধিকাংশ সময় পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়। এই প্রাকৃতিক সুবিধা যথাযথভাবে কাজে লাগানো গেলে সৌরবিদ্যুৎ দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে সৌরবিদ্যুতের সম্ভাবনা শুধু বৃহৎ... বিস্তারিত

Ittefaq • 28d ago, Sep 8, 2026 5:55 PM
0
• 6 min read
Bangla

আওয়ামী লীগ-অন্তর্বর্তীসহ বর্তমান সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দেখবে সরকারি হিসাব কমিটি: তাহের

আওয়ামী লীগ সরকারের ১৭ বছরসহ অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের আমলে সংঘটিত সম্ভাব্য দুর্নীতির পরিমাণ খতিয়ে দেখবে জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের... বিস্তারিত

Ittefaq • 28d ago, Sep 8, 2026 3:03 PM
0
• 4 min read
Bangla

সড়ক নয় যেন মরণফাঁদ, অতিষ্ঠ এলাকাবাসী

সড়কজুড়ে পিচ-খোয়া উঠে তৈরি হয়েছে শত শত ছোট-বড় গর্ত। কোথাও গর্তগুলো এতই গভীর যে মনে হয় কোনো ডোবা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জনগুরুত্বপূর্ণ দরবেশহাট ডিসি সড়কের এখন এই করুণ দশা। দীর্ঘদিনের সংস্কারহীন এই সড়কে চলতে গিয়ে প্রতিদিন সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থী, রোগীসহ হাজারো মানুষ।সরেজমিনে দেখা যায়, দরবেশহাট তাজমহল কমিউনিটি সেন্টার এলাকায় সড়কের কার্পেটিং উঠে গিয়ে বিশাল খানাখন্দ তৈরি হয়েছে। স্থানীয়ভাবে ইট ও কংক্রিট দিয়ে গর্তগুলো ভরাট করার চেষ্টা করা হলেও তা হিতে বিপরীত হয়েছে। উঁচু-নিচু খোয়া...

Sangbad • 28d ago, Sep 8, 2026 2:02 PM
0
• 5 min read
Bangla

দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা

চট্টগ্রামে পেটের ভেতর ইয়াবা বহন করে পাচারের সময় ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে হেফাজতে নিয়েছে র‌্যাব। পরে চিকিৎসার মাধ্যমে তাদের পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশু দুটিকে পাচারের কাজে ব্যবহার করার অভিযোগে শারমিন আকতার প্রকাশ ইসমত আরা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৭-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট... বিস্তারিত

Ittefaq • 28d ago, Sep 8, 2026 1:45 PM
0
• 6 min read
Bangla

সখিপুরে ভাড়া বাসায় নববধূর রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইলের সখিপুরে একটি ভাড়া বাসার ওয়াশরুম থেকে ইতি আক্তার (১৮) নামের এক নববধূর রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক একটার দিকে সখিপুর পৌরসভার এতিমখানা রোডের কদমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইতি আক্তার বরিশালের উজিরপুর উপজেলার কুচিয়ারপাড় গ্রামের মৃত দেলোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী তায়েবুর রহমান একটি বেসরকারি ইলেকট্রিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে সখিপুরে কর্মরত। মাত্র দুই মাস আগে তাদের বিয়ে হয়েছিল।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা...

Sangbad • 29d ago, Sep 7, 2026 2:03 PM
0
• 3 min read
Bangla

টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতির সময় উদ্ধার ৫

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতির সময় পাঁচ ব্যক্তিকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।র‍্যাব-১৫ সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর রাত দেড়টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। পাচারকারীরা ওই এলাকার একটি সড়কের ওপর ভিকটিমদের জড়ো করে রেখেছিল। র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম....

Sangbad • 29d ago, Sep 7, 2026 1:41 PM
0
• 3 min read
Bangla

শরণখোলায় চুলার আগুনে বসতঘর পুড়ে ছাই

বাগেরহাটের শরণখোলা উপজেলায় চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ভাইয়ের বাড়িতে আশ্রয় নেওয়া অসহায় আলেয়া বেগমের শেষ সম্বলটুকুও হারালেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের লতিফ খানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী মাসুম খান জানান, তার চাচা লতিফ খান সপরিবারে খুলনায় বসবাস করেন। এ কারণে তার ফুফু আলেয়া বেগম ওই বাড়িতে থেকে দেখাশোনা করতেন। শনিবার  (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি রান্নাঘরের চুলায় তরকারি গরম করতে গিয়েছিলেন। অসাবধানতাবশ...

Sangbad • 30d ago, Sep 6, 2026 4:39 PM
0
• 5 min read
Bangladesh

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষ

ভারতে পাচার হওয়া শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ৪ জন পুরুষ ৩ নারী ও দুইজন শিশু রয়েছে।ফেরত আসারা হলেন, নড়াইলের শহীদ মল্লিকের মেয়ে মুক্তা খানম (৩৪), একই জেলার ইমরান শিকদারের মেয়ে খাদিজা বেগম (৩৬) ও তার মেয়ে আয়েশা খাতুন (৮), শহিদ মল্লিকের মেয়ে জাহানারা বেগম (৩৯) ও তার মেয়ে রুকসান...

Somoyer Konthosor • 31d ago, Sep 5, 2026 9:37 PM
0
• 6 min read
Somoyer
Bangladesh

বাংলাদেশে প্রথমবারের মতো রোবোটিক সার্জারির যাত্রা শুরু ইউনাইটেড হেলথকেয়ারে

বাংলাদেশে প্রথমবারের মতো

Thikana News • 31d ago, Sep 5, 2026 7:54 PM
0
• 4 min read
Thikana
Bangla

রাউজানে ফের প্রকাশ্যে যুবককে গুলি করে-কুপিয়ে হত্যা

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে মো. করিম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেরানিহাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত করিম একই ইউনিয়নের হারপাড়া গ্রামের মো. শফির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কেরানিহাট বাজারের প্রবেশমুখে আকস্মিক গুলির শব্দ শুনে স্থানীয়... বিস্তারিত

Ittefaq • 33d ago, Sep 4, 2026 12:34 AM
0
• 6 min read
Bangladesh

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের... বিস্তারিত

Ittefaq • 33d ago, Sep 3, 2026 10:53 AM
0
• 3 min read
Bangla

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে কিশোরগঞ্জ মডেল থানায় দুজন, করিমগঞ্জে একজন, হোসেনপুরে একজন, কটিয়াদীতে তিনজন, ভৈরবে একজন, নিকলী...

Somoyer Konthosor • 34d ago, Sep 2, 2026 5:57 PM
0
• 3 min read
Somoyer
Bangla

কালীগঞ্জে সারের মজুদে গরমিল, দুই ব্যবসায়ীর জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে সারের মজুদে ও স্টক রেজিস্ট্রারে (মজুদ খাতা) গরমিল থাকায় দুই ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোলান বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার এই অভিযান পরিচালনা করেন।আদালত সূত্রে জানা যায়, দোলান বাজারের ‘প্রকাশ ট্রেডার্স’ ও ‘মেসার্স এস এস করপোরেশন’ নামের দুটি প্রতিষ্ঠানে সারের মজুদ যাচাইকালে গরমিল ধরা পড়ে। ওই প্রতিষ্ঠান দুটির মজুদ খাতায় যে পরিমাণ সারের কথা উল্লেখ ছিল, বাস্তবে গুদামে তা...

Sangbad • 34d ago, Sep 2, 2026 5:23 PM
0
• 3 min read
Bangla

বাবার দেওয়া জমি ফিরে পেতে ১৩ বছর পর মাঠে মেয়ে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাবার দেওয়া হেবা দলিলের সম্পত্তি ১৩ বছর ধরে ভোগদখল করতে না পেরে নিজেই ট্রাক্টর নিয়ে চাষ করতে নেমেছেন আখলিমা আক্তার আঁখি (৩৯) নামের এক নারী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্তানদের নিয়ে নিজের দাবি করা জমিতে গিয়ে হালচাষ শুরু করেন তিনি।উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আখলিমা ওই গ্রামের মৃত আলী হোসেন ফকির ওরফে আনছু মিয়ার একমাত্র মেয়ে। আলী হোসেনের চার ছেলে ও এক মেয়ে। সন্তানদের নিয়ে জমিতে হালচাষ করার পাশাপাশি এদিন আখলিমা জমির আইল দিয়ে হেঁটে নিজের অধিকার প্রতিষ...

Sangbad • 34d ago, Sep 2, 2026 11:19 AM
0
• 4 min read
Bangla

চাঁদপুরে বিএনপির র‌্যালিতে স্ট্রোকে একজনের মৃত্যু, পৃথক কর্মসূচি

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপির বিভিন্ন পক্ষ পৃথক তিনটি স্থানে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে। এর মধ্যে একটি র‌্যালিতে অংশ নেওয়ার সময় স্ট্রোক করে মো. সেলিম নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা শহরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিহত মো. সেলিম ফরিদগঞ্জ উপজেলার ১৪ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।... বিস্তারিত

Ittefaq • 35d ago, Sep 1, 2026 8:13 PM
0
• 3 min read
Bangla

স্কুল ফিডিংয়ের প্যাকেটজাত দুধে জ্যান্ত পোকা!

পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা প্যাকেটজাত ইউএইচটি তরল দুধে জ্যান্ত পোকার উপস্থিতি পাওয়া গেছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলার দেবীডুবা (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা তিনটি দুধের প্যাকেটে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় দুধ সরবরাহের দায়িত্বে রয়েছে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরে...

Somoyer Konthosor • 35d ago, Sep 1, 2026 7:40 PM
0
• 5 min read
Somoyer
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending Stories

In the News