জীবননগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত ৬
চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জীবননগর-দওনগর সড়কের পাথিলা ঈদগাহের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত আহরণ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তার ছেলে আসিফ (২২) গুরুতর আহত হওয়ায় তাকে ...
Discussion
Please Sign In to join the discussion.