SOMOYER
Bangla

ছেলের হাসুয়ার কোপে প্রাণ গেল মায়ের

রাজশাহীর মোহনপুরে আমিনুল ইসলাম (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে জখম করেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আমিনুলকে আটক করেছে পুলিশ। নিহত নারীর নাম জান্নাতুন বেগম (৫৫)। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। আর গুরুতর আহত মুজিব সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল...

Somoyer Konthosor • 11d ago, Sep 24, 2026 9:04 PM
0
• 6 min read
Bangla

আ. লীগের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোংলা উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গসংগঠনের উদ্যোগে পৌর মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।সমাবেশে বক্তারা আওয়ামী লীগের 'নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের' প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতা-কর্মীদে...

Somoyer Konthosor • 11d ago, Sep 24, 2026 7:10 PM
0
• 6 min read
Somoyer
Bangla

অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে সাপাহারে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নওগাঁর সাপাহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।দলীয় সূত্র জানায়, বিকেলে উপজেলা সদরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ...

Sangbad • 11d ago, Sep 24, 2026 7:06 PM
0
• 3 min read
Bangla

রায়পুরে ইয়াবাসহ যুবক আটক

লক্ষ্মীপুরের রায়পুরে ৫০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জবেদুল্লা চৌকিদার বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়। সাইফুল একই ওয়ার্ডের জবেদুল্লা চৌকিদার বাড়ির বাসিন্দা।স্থানীয়রা জানান, ইয়াবা বিক্রির অভিযোগে সাইফুলকে উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শান্ত ইসলামের নেতৃত্বে স্থানীয় কয়েকজন ধাওয়া করে আটক করেন। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া যায় বলে দাবি করেন তারা। সে দীর্ঘদিন থেকে মাদক সেবন...

Somoyer Konthosor • 11d ago, Sep 24, 2026 3:23 PM
0
• 4 min read
Somoyer
Bangla, Bangladesh

এশিয়ান গেমসে হকিতে প্রথম জয়ের দেখা পেলো বাংলাদেশ

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসের হকিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।  নাগোয়ায় গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারেই আমিরুলের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে আরও এক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রোমান সরকারের দল। জোড়া গোল করেন আমিরুল ইসলাম ও আশরাফুল... বিস্তারিত

Ittefaq • 11d ago, Sep 24, 2026 3:15 PM
0
• 3 min read
Bangladesh

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ কর্মী নিয়োগ

এস আলম গ্রুপের হাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নিয়ন্ত্রণ থাকার সময় ব্যাংকটিতে ১০ হাজার ৮৩২ জন কর্মী নিয়োগ হয়েছে। এদের মধ্যে কোনো ধরনের বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া কেবল জীবনবৃত্তান্ত বা সিভি জমা নিয়ে ৮ হাজার ৫৪২ জনকে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে বেশির ভাগ এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া এবং গ্রুপের আসাদগঞ্জ অফিসে রাখা বাক্সে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। বাংলাদেশ... বিস্তারিত

Ittefaq • 11d ago, Sep 24, 2026 7:59 AM
0
• 4 min read
Bangla

জাজিরায় পদ্মার তীব্র ভাঙন, নদীগর্ভে প্রবাসীর বাড়ি

শরীয়তপুরের জাজিরায় আবারও তীব্র রূপ নিয়েছে পদ্মা নদীর ভাঙন। ভাঙনের কবলে পড়ে মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে এক প্রবাসীর পুরো বসতবাড়ি। উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের আলমখার কান্দী এলাকায় নতুন করে দেখা দেওয়া এ ভাঙনে নদীতীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে আলমখার কান্দী এলাকায় পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীর স্রোতে... বিস্তারিত

Ittefaq • 12d ago, Sep 23, 2026 6:50 PM
0
• 6 min read
Bangla

দেড় বছর আগে অপ্রতিমের মায়ের হাতে গাঁজাসহ আটক হয়েছিল আসামি ফাহাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্যে নতুন মোড় নিয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডের অন্যতম গ্রেপ্তার আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ প্রায় দেড় বছর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই ড. নাহিদার নেতৃত্বে গাঁজাসহ আটক হয়েছিল। তখনকার সেই অভিযানের প্রতিশোধ বা শত্রুতার জেরেই তার ছেলেকে টার্গেট করা হয়েছে কি... বিস্তারিত

Ittefaq • 12d ago, Sep 23, 2026 7:24 AM
0
• 4 min read
Bangladesh

আসছে এইচএসসির ফল: প্রকাশের সম্ভাব্য সময় জানাল বোর্ড

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। দেশের লাখ লাখ পরীক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এই ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে।মঙ্গলবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।তিনি বলেন, নভেম্বর মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ...

Sangbad • 13d ago, Sep 22, 2026 8:37 PM
0
• 6 min read
Bangla

আসিয়ান কাপে নিরাপত্তা নিশ্চিতে ‘অপারেশন গারুডা বাকতি’

ফিফা আসিয়ান কাপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশ (পোলরি)। টুর্নামেন্ট চলাকালীন জাকার্তা ও বানদুংয়ে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ‘অপারেশন গারুডা বাকতি ২০২৬’ চালু করেছে তারা। সোমবার (২১ সেপ্টেম্বর) জাকার্তা মেট্রো পুলিশ আয়োজিত এক মার্চপাস্টের (রোল কল) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নিরাপত্তা অপারেশনের উদ্বোধন করেন পোলরি... বিস্তারিত

Ittefaq • 13d ago, Sep 22, 2026 11:07 AM
0
• 3 min read
Bangladesh

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে মৎস্য ও মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য এবং ব্লু ইকোনমির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে   মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এবং ইতালির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেট...

Somoyer Konthosor • 14d ago, Sep 21, 2026 6:06 PM
0
• 3 min read
Somoyer
Bangla

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে নিতে আবেদন

রাজধানী শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে শুনানি হবে। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার এ আবেদন করেছেন।এর আগে, গতকাল রবিবা...

Somoyer Konthosor • 14d ago, Sep 21, 2026 3:02 PM
0
• 3 min read
Somoyer
Bangla

১০ দিনের অচলাবস্থা শেষে সচল চাঁদপুর আদালত

তিন বিচারকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগকে কেন্দ্র করে চাঁদপুর আদালতে সৃষ্টি হওয়া ১০ দিনের অচলাবস্থার অবসান ঘটেছে। জেলা ও দায়রা জজের মধ্যস্থতায় বার ও বেঞ্চের মধ্যকার সমস্যার সমাধান হওয়ায় আন্দোলন প্রত্যাহার করে নিয়মিত বিচারকাজে ফিরেছেন আইনজীবীরা। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে সব আদালতে পুনরায় বিচারিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে।এর আগে ১০ সেপ্টেম্বর তিন বিচারকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে তাদের প্রত্যাহারের দাবিতে তিনটি আদালত বর্জনের ঘোষণা দেয় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।...

Sangbad • 14d ago, Sep 21, 2026 1:20 PM
0
• 6 min read
Bangla

বৈষম্যের মাঝে সাম্য প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: সংস্কৃতিমন্ত্রী

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল এবং বৈষম্যের মাঝে সাম্য প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, এ কারণে গত সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন।রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে পাবনার হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব তিথি ও পর্দায় পূর্ণস্নান মহোৎসবের দ্বিতীয় দিনের প্রথম পর্বে ভক্তানুরাগীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত...

Somoyer Konthosor • 15d ago, Sep 20, 2026 8:18 PM
0
• 3 min read
Somoyer
Bangla

টাঙ্গাইলে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা, গ্রেপ্তার ১

টাঙ্গাইলের মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টোল আদায়ের তিন কর্মচারীকে মারধর করে আহত করা হয়েছে। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় এ ঘটনা ঘটে।গ্রেপ্তার উপজেলার সৈয়দপুর গ্রামের কাবেল মিয়ার ছেলে হৃদয় খান ওরফে সেকেন্দার (২৪)।অভিযোগ ও স্থানীয়রা জানায়, একটি ট্রাক হাটুভাঙ্গা সেতু পার হওয়ার সময় চালক টোল পরিশোধের জন্য এক হাজার টাকার নোট দেন। ওই নোটের ভাংতি দিতে কিছুটা দেরি হ...

Somoyer Konthosor • 15d ago, Sep 20, 2026 3:15 PM
0
• 5 min read
Somoyer
Bangladesh

শার্শা সীমান্তে ৬০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক-১

যশোরের শার্শা সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬০০ বোতল ভারতীয় নেশাজাতীয় ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে মনিরুজ্জামান (৩৬) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়।বিজিবি জানায়, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মাদক ফেলে পালিয়ে যায়।অপর এক অভিযানে একই এলাকা থেকে ৫০...

Somoyer Konthosor • 15d ago, Sep 20, 2026 3:11 PM
0
• 6 min read
Somoyer
Bangla

অস্ত্রের মুখে খামারিদের বেঁধে সাড়ে ৩ লাখ টাকার হাঁস লুট

চুয়াডাঙ্গার ফুলবাড়ির মাঠে গভীর রাতে একটি হাঁসের খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে খামারি ও কর্মচারীদের হাত-পা বেঁধে প্রায় ৫১৫টি হাঁস লুট করে নিয়ে গেছে ৭-৮ জনের মুখোশধারী ডাকাত দল। লুট হওয়া হাঁসের আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে ফুলবাড়ির মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খামার মালিক কাশেম প্রামাণিক পাবনা জেলার বাসিন্দা। তিনি স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় ফুলবাড়ির মাঠে ১ হাজার ৩০০ হাঁসের খামার গড়ে তুলেছিলেন।খামার মালিক কাশেম প্রামাণিক জানান, রা...

Sangbad • 16d ago, Sep 19, 2026 4:22 PM
0
• 4 min read
Sangbad
Bangla

নান্দাইলে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

ময়মনসিংহের নান্দাইলে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হেলিম (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। আটক ব্যক্তি উপজেলার সিংরইল ইউনিয়নের বারপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে আব্দুল হেলিম গত ছয় মাস ধরে তাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে ...

Somoyer Konthosor • 16d ago, Sep 19, 2026 1:09 PM
0
• 5 min read
Somoyer
Bangladesh

আকাশ যখন স্কুলের দরজা বন্ধ করে দেয়

বাংলাদেশের কোনো গ্রামে বন্যার পানি যখন স্কুলের গেট ছাড়িয়ে উপরে উঠতে থাকে, তখন সেখানে এক বিশেষ নিস্তব্ধতা নেমে আসে। পাঠদান বন্ধ হয়ে যায় এবং শিশুরা তাদের পরিবারের সাথে উঁচু কোনো স্থানে আশ্রয় নেয়। দুর্যোগ মোকাবিলার হিসাব-নিকাশের এক পর্যায়ে শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত স্কুল ভবনটি নীরবে আশ্রয়কেন্দ্রে পরিণত হয়। এ দেশের বর্ষাকাল প্রত্যক্ষ করা মানুষের কাছে এই দৃশ্যটি অত্যন্ত পরিচিত; তবে ইউনিসেফের নতুন এক বিশ্লেষণে বিষয়টিকে এক চমকপ্রদ বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। এর পরিসংখ্যানগুলো কেবল শিক্ষ...

Sangbad • 16d ago, Sep 19, 2026 10:47 AM
0
• 4 min read
Bangla, Bangladesh

নতুন আইনে অস্ত্র-মাদক দমনে নামল এপিবিএন

কক্সবাজারে ১৮ লাখ রোহিঙ্গার সুরক্ষায় ২২শ সদস্যনতুন আইনের ক্ষমতাবলে অপরাধ দমনে কঠোর অবস্থানে গেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এখন থেকে সুনির্দিষ্ট অস্ত্র, মাদক ও মানবপাচার বিরোধী বিশেষ অভিযানে নেমেছে এলিট এই বাহিনী।তবে সশস্ত্র বাহিনী হিসেবে অবস্থান করলেও তারা দেশের সব মামলার তদন্ত করবে না। কেবল আদালত ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বিশেষ নির্দেশপ্রাপ্ত ও ন্যস্ত করা মামলাগুলোই তারা তদন্ত করবে।পাশাপাশি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৮ লাখ রোহিঙ্গার নিরাপদ আ...

Sangbad • 18d ago, Sep 17, 2026 9:32 PM
0
• 5 min read
Sangbad
Wed ☀️ 31°
Thu ⛅ 30°
Fri 🌧️ 28°
Sat ⛅ 29°
Sun ☀️ 32°

Trending Stories

In the News