Bangla
৯ দিন পর অপহৃত চার মাসের শিশু উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত চার মাস বয়সী এক শিশুকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অপহরণের ৯ দিন পর সোমবার (৩১ আগস্ট) রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণ মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।র্যাব-১৫ কক্সবাজার ও র্যাব-৭ চট্টগ্রামের যৌথ দল চট্টগ্রাম নগরের বন্দর থানার কমিশনার গলির কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। উদ্ধার হওয়া শিশুর নাম মারুফা জান্নাত মাহি।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে র্যাবের প...
Discussion
Please Sign In to join the discussion.