সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয়-বিক্রয় নিয়ে মারামারি, আহত-১
জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় হতদরিদ্রদের চাউলের বস্তা ক্রয়-বিক্রয় নিয়ে ডিলার পয়েন্টে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পঞ্চনন্দপুর চৌরাস্তা মোড় এলাকায় আবু বক্কর সিদ্দিক (রঞ্জু) নামে এক ডিলার পয়েন্টে এঘটনা ঘটে। সংঘর্ষে আব্দুল জলিল (৪৫) নামে এক ব্যক্তি রক্তাক্ত হয়ে গুরুত্বর আহত হয়।আহত ও স্থানীয়দের সুত্রে জানা যায়, সোমবার সকাল থেকে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫/- টাকা কেজি দরে চাল বিক্রয় ...
Discussion
Please Sign In to join the discussion.